News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চৈত্র মেলা : কাল থেকে শুরু চৈত্র মেলা, বিনে পয়সায় জায়গা দিল পুর নিগম
Image

চৈত্র মেলা : কাল থেকে শুরু চৈত্র মেলা, বিনে পয়সায় জায়গা দিল পুর নিগম

আগরতলা, ১ এপ্রিল : শনিবার থেকে আগরতলায় শুরু হচ্ছে চৈত্র মেলা। আগরতলা পুর নিগম বিনে পয়সায় ব্যবসায়ীদের জায়গা নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য শুক্রবার আগরতলা পুর নিগমের প্রশাসনিক কর্মকর্তারা শকুন্তলা রোড এবং শিশু উদ্যান এলাকায় জায়গা নির্ধারণ করে দিয়েছেন। 


প্রত্যেককে চার ফুট করে জায়গা দেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান শকুন্তলা রোডে ৩৭৫জন এবং শিশু উদ্যানে ৭৫ জনকে জায়গা দেওয়া হবে। অবশিষ্ট যারা থাকবেন তাদেরকে চিল্ড্রেন পার্কে জায়গা করে দেওয়া হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এবারের চৈত্র মেলাকে অবাদ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top