News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিন-দিনের সফরে ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী, সাক্ষাৎ করবেন মোদীর সঙ্গে
Image

তিন-দিনের সফরে ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী, সাক্ষাৎ করবেন মোদীর সঙ্গে

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিন-দিনের ভারত সফরে শুক্রবার দিল্লিতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তাঁর স্ত্রী ডাঃ আরজু দেউবা এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সঙ্গে ভারত সফর এসেছে। গত বছরের জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর নেপালের প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নেপালের প্রধানমন্ত্রীকে এদিন ভারতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান, বিশেষ বন্ধুকে স্নেহার্দ্র স্বাগত। নেপালের প্রধানমন্ত্রী ১-৩ এপ্রিল সরকারী সফরের জন্য ভারতে এসেছেন। ২০২১ সালের জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী। শুক্রবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে পারেন শের বাহাদুর দেউবা।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top