News Flash

  • Home
  • দেশ
  • Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল ২২টি বাড়ি; আহত ৪, গৃহহীন বহু পরিবার
Image

Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল ২২টি বাড়ি; আহত ৪, গৃহহীন বহু পরিবার

শ্রীনগর, ৩১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বিধ্বংসী আগুনে পুড়ে গেল কমপক্ষে ২২টি বাড়ি। শ্রীনগর জেলার নূরবাগ এলাকার গাটা কলোনির ঘটনা। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪ জন, বাড়ি পুড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। বুধবার রাতে গাটা কলোনিতে অবস্থিত একটি বাড়িতে প্রথমে আগুন লাগে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িগুলিতে। রাতভর আগুনে পুড়ে গিয়েছে ২২টি বাড়ি।

ওই বাড়িগুলিতে মোট ৩৩টি পরিবার থাকত, আগুনে বাড়ি-ঘর পুড়ে যাওয়ায় সকলেই গৃহহীন হয়ে পড়েছেন। পুড়ে যাওয়া বাড়িগুলির মধ্যে ১১টি এক-তলা, দশটি দোতলা, একটি তিন-তলা। একজন দমকল কর্মী ও স্থানীয় ৩ জন আহত হয়েছেন। আহত স্থানীয়দের নাম-মনজুর আহমেদ শেখ, তাহির আহমেদ শেখ ও তনবির আহমেদ শেখ। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top