News Flash

  • Home
  • বিদেশ
  • Blast : লাগাতার বিস্ফোরণে কাঁপল পেশোয়ার ,আহত কমপক্ষে ২২ জন
Image

Blast : লাগাতার বিস্ফোরণে কাঁপল পেশোয়ার ,আহত কমপক্ষে ২২ জন

পেশোয়ার,৩০ মার্চ (হি.স.) : একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান । বুধবার সকালেই লাগাতার বিস্ফোরণে কেঁপে ওঠে পেশোয়ার। সেখানে অবস্থিত পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। গোটা ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। হামলাকারী ৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবৃতি পেশ করে জানিয়েছেন, দেশ সুরক্ষিতই রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখার টঙ্ক জেলায় একটি প্যারামিলিটারি ক্যাম্পে হামলা হয়। তিনজন আত্মঘাতী জঙ্গি ওই সামরিক ক্যাম্পে হামলা চালায়। বিস্ফোরণে ওই তিনজন হামলাকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আহত সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে সেনাবাহিনীর কোনও সদস্যের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।জানা গিয়েছে, ওই আত্মঘাতী জঙ্গিরা সামরিক ক্যাম্পের ভিতরে ঢুকে পড়েছিল। নৌসিকি ও পাঞ্জগুরের আদলেই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণে কমপক্ষে ১২ জন সেনার মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গিদের কাছ থেকে মার্কিন অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। প্রশাসনের তরফে গোটা এলাকাই ঘিরে ফেলা হয়েছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top