News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে কংগ্রেস, কেন্দ্রকে বিঁধলেন খাড়গে
Image

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে কংগ্রেস, কেন্দ্রকে বিঁধলেন খাড়গে

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লির বিজয় চকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ হিসাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে যে দায়ী করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যে।

বুধবার প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “জ্বালানির দাম কমানো ছিল তাঁদের (বিজেপি) নির্বাচনী কৌশল। এখন তাঁরা রাশিয়া-ইউক্রেন সংকটের আড়ালে জ্বালানি তেলের দাম বাড়িয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। এটা মিথ্যা। বৃহস্পতিবার, ৩১ আমরা বিজয় চকে প্রতিবাদ করব।” উল্লেখ্য, গত ২২ মার্চের পর থেকে ফের জ্বালানির দাম বাড়তে শুরু করেছে দেশে। এই দাম বৃদ্ধির কারণ হিসাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকেই দায়ী করা হচ্ছে। যদিও, ভারতের বিরোধী দলের নেতারা অন্য কথা বলছেন। যাইহোক, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বিগত ৯ দিনে অষ্টমবার মহার্ঘ্য হয়েছে দুই জ্বালানি তেল।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top