News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: শ্রীনগরে এনকাউন্টারে দুই লস্কর জঙ্গি নিকেশ, এক সন্ত্রাসীর কাছে মিলেছে প্রেস কার্ড
Image

Encounter: শ্রীনগরে এনকাউন্টারে দুই লস্কর জঙ্গি নিকেশ, এক সন্ত্রাসীর কাছে মিলেছে প্রেস কার্ড

শ্রীনগর, ৩০ মার্চ (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বুধবার শ্রীনগরের রায়নাওয়ারী এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেষধ হয়েছে দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। নিহত এক সন্ত্রাসীর কাছ থেকে আবার মিলেছে প্রেস কার্ড, নিহত সাংবাদিক আগে একজন সাংবাদিক ছিল এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অনলাইন নিউজ পোর্টাল ‘ভ্যালিনিউজ সার্ভিস’ চালাত। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, যে সন্ত্রাসীর কাছ থেকে প্রেস কার্ড উদ্ধার হয়েছে, তার নাম-রইস আহমেদ ভাট। অপর জঙ্গির নাম-বিজবেহারার হিলাল আহমেদ রাহ। পুলিশ জানিয়েছে, হিলাল ‘সি’ শ্রেণীভুক্ত সন্ত্রাসী ছিল।

জঙ্গিদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর বুধবার ভোররাতে শ্রীনগরের রায়নাওয়ারী এলাকায় অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। ভোরের মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গির। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই জঙ্গির নাম রইস আহমেদ ভাট ও হিলাল আহমেদ রাহ। নিহত জঙ্গি রইস আহমেদ ভাট একজন সাংবাদিক ছিল এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অনলাইন নিউজ পোর্টাল ‘ভ্যালিনিউজ সার্ভিস’ চালাত। ২০২১ সালে তার সন্ত্রাসী র‌্যাঙ্ক ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসী অপরাধের জন্য দু’টি এফআইআর নথিভুক্ত করা আছে। হয়েছে

কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, “নিহত জঙ্গিদের একজনের কাছে ‘প্রেস কার্ড’ ছিল। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের এই দুই সন্ত্রাসীর মধ্যে একজন মিডিয়ার পরিচয়পত্র (আইডি) বহন করছিল। এটি মিডিয়ার অপব্যবহারের স্পষ্ট ঘটনা নির্দেশ করে।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top