News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Supreme Court : ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ‘নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত’, অভিযোগ সিআরপিসিসি অসমের
Image

Supreme Court : ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ‘নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত’, অভিযোগ সিআরপিসিসি অসমের

শিলচর (অসম), ২৭ মার্চ (হি.স.) : অসম সরকার এনআরসি তালিকাভুক্ত নাগরিকদের পুনরায় নথিপত্র যাচাইয়ের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর যে ঘোষণা করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি (সিআরপিসিসি), অসম-এর কেন্দ্রীয় কমিটি।

কমিটির পক্ষ থেকে বিজিত কুমার সিংহ, হিল্লোল ভট্টাচার্যরা জানিয়েছেন, ‘রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির মদতে পরিচালিত অসম সরকার ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তকে বাস্তবায়িত করতে পুনরায় এনআরসি তালিকাভুক্ত নাগরিকদের নথিপত্র যাচাইয়ের চেষ্টা করছে।’ সিআরপিসিসি, অসম-এর পক্ষ থেকে এ-ও বলা হয়েছে, এনআরসি তালিকা তৈরির সময় জনগণের নথিপত্র বারবার যাচাই করা হয়েছিল। এমন-কি প্রতিটি মানুষের বংশবৃক্ষ (লিগ্যাসি ডাটা) পরীক্ষা করে তাঁদের বাসস্থান থেকে বহু দূরের এনআরসি-র সেবাকেন্দ্রে ডেকে নিয়ে নথিপত্র যাচাই করা হয়। এ সব ঘটনায় আতংকিত হয়ে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। এনআরসি নবায়নের নামে রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য করা হলেও সরকারের মনোবাসনা পূর্ণ হয়নি।

তাঁরা বলেন, ‘শুধু তা-ই নয়, তন্ন তন্ন করে নথিপত্র যাচাইয়ের পরও উগ্র-প্রাদেশিকতাবাদীদের দাবি মতো সত্তর, আশি লক্ষ নাগরিকের নাম বাতিল না হওয়ায় পুনরায় অসম সরকার চক্রান্তে শামিল হয়েছে।’ সিআরপিসিসি, অসম-এর পক্ষ থেকে রাজ্য সরকারের চূড়ান্ত বিদ্বেষমূলক পদক্ষেপের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে জোরালো দাবি তুলেছেন সংগঠনের কর্মকর্তারা। প্রয়োজনে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top