News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI : বগটুই কাণ্ডে আরও তৎপর সিবিআই, ২১ জনের নামে এফআইআর দায়ের
Image

CBI : বগটুই কাণ্ডে আরও তৎপর সিবিআই, ২১ জনের নামে এফআইআর দায়ের

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তভার নেওয়ার পরই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, ২১ জনের নাম এফআইআরে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

শনিবারের পর রবিবার সকালেও ফের রামপুরহাটের বগটুই গ্রামে যান সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় ফরেনসিক দলও আরও একবার ওই গ্রামে যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। রামপুরহাট থানার পুলিশের সঙ্গেও দেখা করেন সিবিআই আধিকারিকরা। বিভিন্ন নথি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।


এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত আনারুল হোসেন-সহ ১১ জন। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ধৃতদের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। সূত্রের খবর, নিজেদের হেফাজতে নিয়ে রবিবার ধৃতদের জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রামপুরহাটের সরকারি অতিথি নিবাসে আপাতত সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। সেখানেই এদিন ধৃতদের জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। বয়ান রেকর্ড করা হবে ধৃতদের। বাতাসপুরে গিয়ে বগটুই কাণ্ডে স্বজনহারাদের সঙ্গেও দেখা করতে পারেন সিবিআই আধিকারিকরা।

এদিকে, বগটুই কাণ্ডের তদন্তকারী সিবিআই আধিকারিকদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিরাপত্তা দেবে সিআরপিএফ। সিবিআইয়ের সঙ্গে থাকবে ১ প্ল্যাটুন জওয়ান। সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে যেখানে যাবেন সেখানে ৩৫ জন সিআরপিএফ জওয়ান থাকবেন। এছাড়াও যে অস্থায়ী ক্যাম্পে সিবিআই আধিকারিকরা রয়েছেন সেখানেও থাকবে সিআরপিএফ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top