News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi : মতুয়াদের বারুণী মেলায় এবার ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

Narendra Modi : মতুয়াদের বারুণী মেলায় এবার ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : মতুয়াদের বারুণী মেলায় বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ তারিখ মতুয়া ধর্ম মহামেলা এবং পুণ্যস্নান উপলক্ষে শুরু হওয়া মেলায় হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিচাঁদ ঠাকুরের আর্বিভাব তিথিতেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে হয় বারুণী মেলার আয়োজন।

মোদীর এই পদক্ষেপে বঙ্গ বিজেপির প্রতিও বিশেষ বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মতুয়াদের আস্থা পেতে ক্ষুব্ধ নেতাকেও অগ্রাধিকার হাইকম্যান্ডের। বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের কর্মসূচি। একইসঙ্গে বলেন, এটা একটা বড় পাওনা।


প্রসঙ্গত, হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গলবার, ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে মতুয়াদের, ধর্মমেলা এবং পুণ্যস্নান। এইবছর বিরোধ দূরে সরিয়ে বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর একসঙ্গে এই মেলার আয়োজন করছেন। যদিও অতীতে এই ইস্যুতে বারবার বিরোধ দেখা গিয়েছে ঠাকুরববাড়ির দুই সদস্যদের মধ্যে। ধর্মমেলা উপলক্ষে শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই মেলায় যোগ দিতে আসবেন। মতুয়াদের ধর্ম মহামেলা অর্থাৎ বারুণী মেলায় যোগ দিতে আসা মানুষের জন্য ১৫টি বিশেষ ও এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top