News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা নিয়ে
Image

Covid19 : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা নিয়ে

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : দেশের সার্বিক করোনা পরিসংখ্যান এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে নতুন করে চিন্তা বাড়ানো শুরু করল দৈনিক মৃতের সংখ্যা। গতকালই বেশ কয়েকটি রাজ্য নিজেদের মৃতের সংখ্যার হিসাব সংশোধন করায় দেশের মৃতের পরিসংখ্যানে যোগ হয়েছিল ৪ হাজার ১০০ জন। এদিন অবশ্য মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যাটা অনেকটা নেমে গিয়েছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭ জন। আপাতত দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। সংক্রমণে কমলেও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪ জনের।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৩ কোটি ২০ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। এদিকে টিকাকরণে জোর দেওয়ার পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। গতকাল দেশে ৬ লক্ষের ২০ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top