লখনউ, ২৬ মার্চ (হি.স.) : টানা দ্বিতীয় মেয়াদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পর যোগী আদিত্যনাথ শনিবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দিয়েছেন, আগামী ১০০ দিন, ছয় মাস এবং এক বছরের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করার জন্য যাতে দলের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা যায়।
এদিন যোজনা ভবনে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে বিজেপির লোক কল্যাণ সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।তিনি বলেন, লক্ষ্য হল উত্তরপ্রদেশকে দেশের এক নম্বর রাজ্য এবং রাজ্যের অর্থনীতিকে দেশের এক নম্বর অর্থনীতি হিসাবে গড়ে তোলা। ভবিষ্যতের জন্য রোডম্যাপ টিমওয়ার্ক এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের সঙ্গে তৈরি করা উচিত। এই কাজের জন্য ‘টিম উত্তরপ্রদেশ ‘ সম্পূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে নিযুক্ত থাকতে হবে।
গত পাঁচ বছরে প্রতিষ্ঠিত “সুশাসন” অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের চ্যালেঞ্জ হল প্রথম মেয়াদে করা কাজগুলিকে ছাড়িয়ে যাওয়া কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রী যোগী আধিকারিকদের আগামী একশো দিনের কর্ম পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ
Tags:
Releated Posts
বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের
পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…
পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…
দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…
মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী
মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…


















