News Flash

Image

মাটি চাপা পরে শ্রমিকের মৃত্যু

তেলিয়ামুড়া, ২৬ মার্চ : তেলিয়ামুড়া থানা এলাকার বড়লুঙ্গা এলাকায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মতিলাল সরকার। বাড়ি বড়লুঙ্গা এলাকাতেই। 

ঘটনার বিবরণে জানা গেছে, মতিলাল সরকার সহ অন্যান্য কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজে  গিয়েছিলেন। মাটি কাটার সময় টিলার মাটি ধসে পড়ে। তখনই মাটির নিচে চাপা পড়েন মতিলাল সরকার। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা তাকে মাটির নিচ থেকে উদ্ধার করার চেষ্টা চালান। 

খবর পাঠানো হয় মতিলাল সরকারের পরিবারের লোকজনদেরকে। মাটি চাপা থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা করা যায়নি। তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন ‌। 

মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বড় লুঙ্গা সহ পার্শ্ববর্তী এলাকা গুলি থেকে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহটি বাড়ি নেওয়ার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। 

স্থানীয় সূত্রে জানা গেছে পরিবারে মতিলাল সরকারই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। ধস পায় মৃত শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি জানিয়েছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top