News Flash

  • Home
  • দিনের খবর
  • পরবর্তী তিন মাস বিনামূল্যে রেশন পাবে উত্তর প্রদেশ, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
Image

পরবর্তী তিন মাস বিনামূল্যে রেশন পাবে উত্তর প্রদেশ, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

লখনউ, ২৬ মার্চ (হি.স.): প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৩ মাসের জন্য উত্তর প্রদেশের জনগণকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী মন্ত্রিসভার। শনিবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী ৩ মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের ১৫ কোটি জনগণ।

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকে, আমরা বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আগামী ৩ মাসের জন্য বাড়িয়েছি। এর জন্য সরকার ব্যয় করবে ৩,২৭০ কোটি টাকা। রাজ্যের ১৫ কোটি মানুষ উপকৃত হবেন। এদিকে, এদিনই উত্তর প্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার পদে রামাপতি শাস্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top