News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: দেশে ওঠা-নামা করছে কোভিড-সংক্ৰমণ, মৃত্যু হার বেড়ে ১.২১ শতাংশ
Image

Covid19: দেশে ওঠা-নামা করছে কোভিড-সংক্ৰমণ, মৃত্যু হার বেড়ে ১.২১ শতাংশ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): ভারতে এই মুহূর্তে ওঠা-নামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। একধাক্কায় মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়ল, কিছু রাজ্যের ব্যাকলগ যুক্ত হয়ে ৪,১০০ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত হয়েছে কোভিড মৃতদের তালিকায়। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। বিগত ২৪ ঘন্টায় ৪,১০০ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত হয়েছে কোভিড মৃতদের তালিকায়।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৬৭,৪১-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪,৭৮৯জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৯ লক্ষ ০৭ হাজার ৪৭৯ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৮২,৮৭,৬৮,৪৭৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫,২০,৮৫৫ (১.২১ শতাংশ)-তে পৌঁছেছে। শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৩৪৯ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৮০,৪৩৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ। নতুন করে ১,৬৬০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,৩০,১৮,১০২ জন।

Releated Posts

৫০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত-সেশেলসের পারস্পরিক অঙ্গীকার বদলায়নি: সেশেলসের সংসদে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অনেক পরিবর্তন এলেও ভারত ও সেশেলসের পারস্পরিক অঙ্গীকার একটুও বদলায়নি…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top