News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : অবৈজ্ঞানিক উপায়ে জাতীয় সড়ক নির্মাণে ভোগান্তির শিকার সাধারণ জনগণ, প্রতিবাদে অবরোধ
Image

Protest : অবৈজ্ঞানিক উপায়ে জাতীয় সড়ক নির্মাণে ভোগান্তির শিকার সাধারণ জনগণ, প্রতিবাদে অবরোধ

কৈলাসহর, ২৫ মার্চ : অবৈজ্ঞানিক উপায়ে জাতীয় সড়ক নির্মাণে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। প্রতিবাদে কৈলাসহর চিরাকুটি ট্রাইজংশনে অবরোধ করে স্থানীয়রা।

দীর্ঘসময় বন্ধ থাকে কৈলাসহর-কুমারঘাট,  কৈলাসহর-ধর্মনগর সড়ক। উভয় দিকে আটকে পরে শতাধিক যানবাহন। প্রকল্প ব্যবস্থাপক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।আসামের কুকিতল থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই হয়ে আগরতলা যাওয়ার জন্য ডাবল লেনের বিকল্প জাতীয় সড়ক (২০৮ এ) নির্মাণের কাজ চলছে জোর কদমে। একই সাথে জেলা সদর কৈলাসহরকে মূল জাতীয় সড়কের সাথে সংযুক্ত করার জন্য কৈলাসহর-কুমারঘাট সড়ককে ডাবল লেনে উন্নীত করার কাজ চলছে একই গতিতে। 

প্রতিদিন স্বাভাবিক যানচলাচলের পাশাপাশি উভয় নির্মাণ কাজের সাথে জড়িত কয়েক শতাধিক ভারী যানবাহন ও মেশিন দিবারাত্রি চলাচল করছে। বর্তমানে খরা মরসুমে এই ভারী যানবাহন সহ নিত্যদিনের যানবাহন চলাচলে মাত্রাতিরিক্ত ধুলোবালি বাতাসের সাথে মিশে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে, একই সাথে চলাচলের ক্ষেত্রে দৃশ্যমান্যতাও অনেকাংশ কমে গেছে। জনবসতিহীন জায়গায় কাজকর্মের ক্ষেত্রে সে ধরনের অসুবিধা না হলেও লোকালয়ে ও ঘন জনবসতিপূর্ণ এলাকা ও বাজার এলাকায় প্রচণ্ড দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীদের। 

এ নিয়ে একাধিকবার অভিযোগ ও প্রতিবাদ করার পর মাঝে মাঝে নির্মাণ সংস্থার তরফ থেকে লোক দেখানো রাস্তাতে কিছু জল দেওয়া হয়। বিগত কয়েক মাস ধরে সেই প্রক্রিয়াও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে নির্মাণ সংস্থা। একপ্রকার বাধ্য হয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা চিড়াকুটি ট্রাইজংশন এলাকায় অবরোধে বসে। দীর্ঘক্ষণ অবরোধে থাকার পর ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম জয়ন্ত জমাতিয়া সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। স্থানীয় জনতা দের সাথে দীর্ঘ আলাপ-আলোচনার পর প্রকল্প ব্যবস্থাপকের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিসিএম জয়ন্ত জমাতিয়া। আশ্বাস মিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। 

Releated Posts

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top