News Flash

Image

Suicide : বিষপানে যুবকের আত্মহত্যা

উদয়পুর, ২৫ মার্চ : উদয়পুরের টেপানিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। আত্মঘাতী যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে ওই যুবক বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। 


শুক্রবার সকালে স্থানীয় লোকজনরা টেপানিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহ পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। তারপরে খবর  পাঠানো হয় পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 


ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে পরিবারের তরফে জানানো হয়েছে, বিয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মতভেদ দেখা দেওয়ায় ওই যুবক বাড়ি থেকে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে এই ঘটনার জেরে অপমানে অভিমানে ওই যুবক বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top