News Flash

Image

Accident : ছাদের উপর থেকে পরে নির্মাণ শ্রমিক আহত

বিশালগড়, ২৫ মার্চ : বিশালগড়-র দুই নম্বর গৌতম নগর এলাকায় গৃহ নির্মাণের কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিক উপর থেকে নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত নির্মাণ শ্রমিকের নাম রিপন মালাকার। 


কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক রিপন মালাকার নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন।  শ্রমিকরা জানিয়েছেন, কাজ করার সময় অসতর্কতাবশত উপর থেকে শ্রমিক নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। আহত শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিককে বহন করার জন্য শ্রমিকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top