News Flash

  • Home
  • দেশ
  • Arrested: করোনেশন সেতুতে বিস্ফোরণের ঘটনায় ধৃত ১, ক্লোজ সেবক ফাঁড়ির ওসি
Image

Arrested: করোনেশন সেতুতে বিস্ফোরণের ঘটনায় ধৃত ১, ক্লোজ সেবক ফাঁড়ির ওসি

শিলিগুড়ি, ২৫ মার্চ (হি. স.) : করোনেশন সেতুতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সেবক ফাঁড়ির ওসিকে ক্লোজ করা হল। শুক্রবার ঘটনায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতার লাইন প্রডিউসার চৈতালি বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে গাড়ি বিস্ফোরণে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে প্রাচীন এই ব্রিজের।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছিল। এই বিস্ফোরণ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে করোনেশন সেতু একটি স্পর্শকাতর এলাকা। প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়। পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া সহযোগে এহেন বিস্ফোরণ কতটা সমীচিন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

যদিও এই ব্যাপারে কার্শিয়াং মহকুমা শাসক এবং কালিম্পং জেলাশাসক জানিয়েছেন যে, সিনেমার শুটিংয়ের কোনও ব্যাপারে তাঁদের জানা ছিল না। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, ছবির শুটিং পার্টি স্থানীয় থানাকে মৌখিক ভাবে জানিয়েছিল, তারা শুটিং করতে আগ্রহী। থানার ওসিও মৌখিক ভাবে হ্যাঁ বলেও দিয়েছিলেন।

Releated Posts

বাংলার দ্বিতীয় দফা ভোটের আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ, যুক্ত ১,৪৬৮ নাম, বাদ ৬

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক একদিন আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সম্পূরক ভোটার…

ByByNews Desk Apr 28, 2026

দিল্লিতে বিহারের যুবক খুন, বিজেপিকে তীব্র আক্রমণ তেজস্বীর

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): দিল্লিতে বিহারের এক যুবক খুন ও আরেকজন গুরুতর জখম হওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র…

ByByNews Desk Apr 28, 2026

অজয় পাল শর্মার বাংলা ভোটে ভূমিকা ঘিরে বিতর্ক, এসপি’র ‘বিজেপির এজেন্ট’ অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ ঘিরে তীব্র…

ByByNews Desk Apr 28, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top