News Flash

  • Home
  • দেশ
  • Dilip Ghosh: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তে খুশি দিলীপ, বললেন মামলাটি চাপা দিতেই সিট গঠিত হয়েছিল
Image

Dilip Ghosh: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তে খুশি দিলীপ, বললেন মামলাটি চাপা দিতেই সিট গঠিত হয়েছিল

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খুশি প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, সবাই জানেন মামলাটি ধামাচাপা দিতেই সিট গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনায় সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এখন দিল্লিতে রয়েছেন, শুক্রবার বগটুই-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুশি প্রকাশ করে দিলীপ ঘোষ বলেছেন, “সবাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন। কারণ সবাই জানেন মামলাটি ধামাচাপা দিতেই সিট গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরীহ মানুষ খুন হচ্ছেন, কিন্তু তিনি নিজ সরকারের ব্যর্থতা মেনে নিচ্ছেন না।” এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটে পৌঁছে গিয়েছে সিবিআই-এর ফরেনসিক টিম।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top