News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath: যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রহী, ৫ বছরের জন্য উত্তর প্রদেশ ফের যোগীর
Image

Yogi Adityanath: যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রহী, ৫ বছরের জন্য উত্তর প্রদেশ ফের যোগীর

লখনউ, ২৫ মার্চ (হি.স.): চ্যালেঞ্জ যেমনই হোক, মোকাবিলা করতে কখনও পিছিয়ে থাকেন না তিনি। যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা আগ্রহী, আগামী ৫ বছরের জন্য উত্তর প্রদেশ ফের সেই যোগী আদিত্যনাথের হাতেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী প্রকল্প আর ‘বুলডোজার’ বাবা যোগীর ‘গুন্ডা দমননীতি’ বিজেপি-কে ভোট বৈতরণী পার করিয়েছে তো বটেই, পাশাপাশি গড়েছে নজিরও। বিগত ৩৫ বছরে এই প্রথম পর পর দু’বার উত্তর প্রদেশে ক্ষমতায় এল কোনও রাজনৈতিক দল।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির জয়লাভের পর সন্ন্যাসী ও রাজনীতিবিদ যোগী আদিত্যনাথকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী করে রীতিমতো চমকে দিয়েছিল গেরুয়া শিবির। হতাশ করেননি দলকে, নিজের কাজে সকলকে খুশিও করেছেন। তাই পুনরায় যোগীর উপরই আস্থা রেখেছে দল। গেরুয়া শিবিরের দাবি, ৫ বছরের শাসনকালে উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলায় আমূল পরিবর্তন এনেছেন যোগী আদিত্যনাথ। বিগত ৫ বছরে উত্তর প্রদেশে একটিও দাঙ্গার মতো ঘটনা ঘটেনি। কোথাও কোনও বিবাদ হলে শক্ত হাতে তা দমন করেছে যোগীর সরকার।

পাঁচবারের লোকসভার সাংসদ যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের একটি গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৭২ সালের ৫ জুন। বাবা-মা তাঁর নাম রাখেন অজয় সিং বিশত। রামমন্দির নির্মাণ আন্দোলনে অংশ নিতে বাড়ি ছেড়েছিলেন যোগী আদিত্যনাথ, পরবর্তীকালে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের মহন্ত অভিদ্যনাথের শিষ্য হন। ১৯৯৮ সালে যোগীর রাজনৈতিক জীবন শুরু, গোরক্ষপুর থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। একজন সাংসদ নন, যোগী এখন মুখ্যমন্ত্রী হিসেবে ‘প্রিয়’ উত্তর প্রদেশের জনগণের কাছে।

Releated Posts

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top