News Flash

  • Home
  • দেশ
  • Calcutta HighCourt: রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, দ্রুত ধরতে হবে দোষীদের
Image

Calcutta HighCourt: রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, দ্রুত ধরতে হবে দোষীদের

কলকাতা, ২৫ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে ৮ জনকে পুড়িরে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, সিবিআই-কে সম্পূর্ণ সাহায্যে করতে হবে রাজ্য সরকারের। আগামী ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে।

রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখা হয়। এরপর শুক্রবার সকালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বগটুই গ্রামের ঘটনার তদন্ত করবে সিবিআই। হাইকোর্ট জানিয়েছে, সিবিআই-কে সবরকম সাহায্য করতে হবে রাজ্যের এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রসঙ্গত, বগটুই গ্রামের ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। সিট এখনও পর্যন্ত এই ঘটনার তদন্ত করছিল।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top