News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body : উহান ফেরত বিমানযাত্রীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য বাগডোগরা বিমানবন্দরে
Image

Dead Body : উহান ফেরত বিমানযাত্রীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য বাগডোগরা বিমানবন্দরে

কলকাতা, ২৩ মার্চ (হি. স.) : চিনের উহান ফেরত এক বিমানযাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। বুধবার ওই বিমানযাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা বিমানবন্দরে । মৃতার নাম স্মৃতা প্রধান রাই। বয়স ৪৫ বছর।


বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, চিনের উহান ফেরত দিল্লি-বাগডোগরা বিমানের যাত্রী স্মৃতা প্রধান রাইয়ের বাড়ি দার্জিলিং জেলার মিরিক ব্লকের পাহাড়ি গ্রাম শিয়োকে। এদিন বেলা ১টা নাগাদ ওই মহিলাকে বিমান সংস্থার কর্মীরা বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁর মুখ দিয়ে ফেনার মত বেরচ্ছিল বলেও জানা গিয়েছে। বিমানের মধ্যে না বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top