News Flash

Image

Attack : বাইসনের হামলায় আহত তিন

কাঠালিয়া, ২৩ মার্চ : কাঁঠালিয়ায় বাইসনের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সমীর পাল, পিয়ালী পাল এবং প্রিয়াঙ্কা পাল। 

সংবাদ সূত্রে জানা গেছে, বুধবার হঠাৎ সংরক্ষিত বনাঞ্চল থেকে দুটি বাইসন বেরিয়ে এসে কাঠালিয়ার বাবুল পালের বাড়িতে হামলা চালায়। বাইসনের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির লোকজন এবং প্রতিবেশিরা ছোটাছুটি করতে শুরু করেন। এর মধ্যেই তিনজন বাইসনের আক্রমণে গুরুতর ভাবে আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন বনদপ্তর এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মী এবং পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কাঠালিয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় কাঠালিয়া প্রাথমিক হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে অপর একজন কাঠালিয়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সব বাইসন সংরক্ষিত বনাঞ্চলে অবস্থান করে থাকে। হঠাৎ সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসে এ ধরনের হামলা সংগঠিত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছেন। এ বিষয়ে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। বাইসনের তাণ্ডব থেকে স্থানীয় মানুষজনকে রক্ষা করার জন্য বনদপ্তর যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top