News Flash

  • Home
  • দেশ
  • Arrested: রামপুরহাট-কান্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩
Image

Arrested: রামপুরহাট-কান্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩

কলকাতা, ২৩ মার্চ (হি. স.) : বাগটুই গ্রামে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩।

সোমবার রাতে বীরভূম জেলার রামপুরহাট থানার বাগটুই গ্রামে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ও বোমাতে খুন হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ। ঘটনার সময় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে বকটুই গ্রামে চায়ের দোকানে বসেছিলেন ভাদু শেখ। সেই সময় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার জেরে কার্যত ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই মৃত্যুর পরেই বকটুই গ্রামে বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাদুর অনুগামীরাই গ্রামে হামলা চালিয়ে ব্যাপক বোমাবাজি করে ও বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটায়। তার জেরেই একাধিক গ্রামবাসীর মৃত্যুর ঘটনা ঘটে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৮ হলেও গ্রামবাসীরা বুধবার সকালেও দাবি করেছেন ১৮জনের মত মৃত্যু হয়েছে। অধিকাংশের দেহই রাতের মধ্যে লোপাট করা হয়েছে বলেই তাঁদের দাবি। যদিও পুলিশ সেই দাবিকে মান্যতা দেয়নি এখনও। তবে এদিন বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ২৩।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top