News Flash

  • Home
  • দিনের খবর
  • Lalu Prasad Yadav: সারারাত পর্যবেক্ষণে ছিলেন চিকিৎসকদের, এইমস থেকে ছুটি পেলেন লালুপ্রসাদ
Image

Lalu Prasad Yadav: সারারাত পর্যবেক্ষণে ছিলেন চিকিৎসকদের, এইমস থেকে ছুটি পেলেন লালুপ্রসাদ

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): সারারাত পর্যবেক্ষণে ছিলেন চিকিৎসকদের, ডাক্তারদের পরামর্শেই দিল্লি এইমস থেকে ছুটি দিয়ে দেওয়া হল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদবকে। শারীরিক অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার রাত ৯টা নাগাদ দিল্লি এইমস-এ ভর্তি করা হয় লালুকে, পর্যবেক্ষণের জন্য তাঁকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ছেড়ে দেওয়া হয় বুধবার ভোররাত তিনটে নাগাদ। তবে, কিছু পরীক্ষার জন্য আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে দিল্লির এইমস-এ রেফার করা হয় লালুকে। লালুপ্রসাদের হৃদ্‌যন্ত্রে এবং কিডনিতে কিছু সমস্যা দেখা দেয়, তাঁকে মঙ্গলবার রাত ৯টা নাগাদ পর্যবেক্ষণের জন্য এইমস-এর জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। এইমস সূত্রের খবর, “লালুপ্রসাদ যাদবকে সারারাত জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার ভোররাত তিনটে নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ডোরান্ডা ট্রেজারি মামলায় গত ১৫ ফেব্রুয়ারি লালুকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। সেই সঙ্গে ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁকে। গত ১১ মার্চ জামিনের আবেদন করেছিলেন লালু। কিন্তু তাঁর সেই আবেদন ১ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। উল্লেখ্য, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে। অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন তিনি। ৯৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top