News Flash

  • Home
  • দেশ
  • আতঙ্কে গ্রাম ছাড়ছে একাধিক পরিবার, এখনও থমথমে রামপুরহাটের বগটুই
Image

আতঙ্কে গ্রাম ছাড়ছে একাধিক পরিবার, এখনও থমথমে রামপুরহাটের বগটুই

রামপুরহাট, ২৩ মার্চ (হি.স.): বাতাসে থেকে গিয়েছে পোড়া গন্ধ, অজানা আতঙ্ক তো রয়েছেই। সোমবার রাতের অগ্নিকাণ্ডের পর অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও থমথমে রয়েছে রামপুরহাটের বগটুই গ্রাম। আতঙ্কে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বগটুই গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে দেখা গিয়েছে চোখের জল ফেলতে ফেলতে গ্রামছাড়া হওয়ার দৃশ্য।

সোমবার রাতে ভাদু শেখ খুন এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের রেশ এখনও তাজা। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের পরিবার বগটুই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে আগেই। একই ভাবে গ্রাম ছাড়ছে আরও একাধিক পরিবার। দিনের আলো ফুটলেও, আতঙ্ক পিছু ছাড়েনি। সকলের মনে একটাই প্রশ্ন, ফের এমন ঘটনা হবে না তো?

মঙ্গলবার রাতেই বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ করা হয় আগুনে ঝলসে মৃত্যু হওয়া ৮ জন গ্রামবাসীকে। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলও কাজ শুরু করে দিয়েছে। বীরভূমের ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শিশু অধিকার কমিশন।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top