News Flash

  • Home
  • বিদেশ
  • Russia-Ukraine War : যুদ্ধের প্রভাব নাগরিক জীবনে, রাশিয়ার সুপার মার্কেটে চিনির জন্য ধ্বস্তাধস্তি
Image

Russia-Ukraine War : যুদ্ধের প্রভাব নাগরিক জীবনে, রাশিয়ার সুপার মার্কেটে চিনির জন্য ধ্বস্তাধস্তি

মস্কো, ২২ মার্চ (হি. স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল সাধারণ নাগরিকের জীবনে। যুদ্ধের বাজারে রাশিয়ায় হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ।রাশিয়ার সুপার মার্কেটগুলিতে চিনির জন্য কাড়াকাড়ি করছে মানুষ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও রুশ সরকারের দাবি, কোনও সঙ্কট নেই। যুদ্ধ পরিস্থিতিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এমন করছেন।


রাশিয়ার বেশ কিছু বাজারে চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। যেমন, সবচেয়ে বেশি ১০ কেজি পর্যন্ত চিনি কিনতে পারছেন রুশ নাগরিকরা। পাশাপাশি, শুধু চিনির মূল্যই ৩১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে যুদ্ধের বাজারে কাছেপিঠের সুপার মার্কেটে দৌড়চ্ছেন মানুষ। চলছে জিনিস কেনার জন্য ‘যুদ্ধ’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাধারণ মানুষের সমস্যা কতটা প্রকট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলিতেই স্পষ্ট বলে মন্তব্য করছেন নেটাগরিকরা।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top