News Flash

  • Home
  • দিনের খবর
  • Lalu Prasad Yadav : লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি
Image

Lalu Prasad Yadav : লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) : রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানিয়েছেন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এর অধিকর্তা কামেশ্বর প্রসাদ।


রিমস অধিকর্তা বলেন, “লালুপ্রসাদের হৃদ্‌যন্ত্রে এবং কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। আরও ভাল চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এমসে পাঠানো হচ্ছে।” প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো তথা লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করে আদালত। ৬০ লক্ষ টাকা জরিমানাও হয়। তখনই লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এতদিন ভর্তি রাখা হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


জানা গিয়েছে, লালুপ্রসাদ যাদবের কিডনি এবং হার্টের সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। আপাতত আরজেডি সুপ্রীমো এইমসের চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top