News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : মনু নদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : মনু নদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কৈলাসহর, ২২ মার্চ : ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ মনু নদী থেকে এক অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নাগাদ কৈলাসহর পুর পরিষদের ১৬ নম্বর ওয়ার্ডের সুনামারা এলাকায় নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। মৃতদেহটি মনু নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন কৈলাসহর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। মনু নদী থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে স্থানীয় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top