News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide : স্বামীর অত্যাচারে অতিষ্ট গৃহবধু অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী
Image

Suicide : স্বামীর অত্যাচারে অতিষ্ট গৃহবধু অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী

আগরতলা, ২২ মার্চ : আমতলী থানা এলাকায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত গৃহবধূর নাম মৌসুমী দেবনাথ। স্বামীর নাম উপেন্দ্র নমঃশূদ্র। মৃতার মা অভিযোগ করেছেন, তার মেয়ে মৌসুমী নির্যাতনের শিকার হয়েছেন। 


পাঁচ বছর আগে আমতলী এলাকার উপেন্দ্র রুদ্রের সঙ্গে মৌসুমী দেবনাথের সামাজিক প্রথা মেনে বিয়ে হয়েছিল। বিয়েতে পাত্র পক্ষের দাবি অনুযায়ী নগদ টাকাসহ অন্যান্য যাবতীয় জিনিসপত্র মিটিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দে চললেও ক্রমশই অশান্তির সৃষ্টি হয়। নির্যাতনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় মৌসুমী দেবনাথ নিজ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। 


অগ্নিদগ্ধ গৃহবধূ মৌসুমী দেবনাথকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটতে থাকায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমী দেবনাথের মৃত্যু হয়েছে। মৃতার মা জানিয়েছেন, এ ব্যাপারে আমতলী থানায় জামাতার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মৃত গৃহবধূর মৌসুমী দেবনাথের স্বামী উপেন্দ্র নম:শুদ্রকে গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top