News Flash

  • Home
  • প্রধান খবর
  • Naftali Bennett: মোদীর আমন্ত্রণ গৃহীত, ৩-৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী
Image

Naftali Bennett: মোদীর আমন্ত্রণ গৃহীত, ৩-৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আগামী ৩ থেকে ৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেট। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ভারতে সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই নাফতালি বেনেটের প্রথম ভারত সফর।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক উচ্চপদস্থ কর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, বেনেট ও মোদীর মধ্যে অর্থনীতি, গবেষণা, উন্নয়ন-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। বেনেট জানিয়েছেন, সাইবার নিরাপত্তা, জাতীয় সুরক্ষা, পরিবেশ রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ভারত-ইজরায়েল সম্পর্ক মজবুত করতে এ দেশে আসছেন বেনেট।

Releated Posts

১৪ মে থেকে দেশজুড়ে অমুল দুধের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি

গান্ধীনগর, ১৩ মে : দেশের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশন(জিসিএমএমএফ) বুধবার ঘোষণা করেছে যে,…

ByByTaniya Chakraborty May 13, 2026

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top