News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরএসএস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

আরএসএস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর(উত্তরপ্রদেশ), ২০ মার্চ (হি.স.) : শনিবার সন্ধ্যায় গোরক্ষপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র প্রাদেশিক কার্যালয় মাধবধামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাদের বৈঠক প্রায় ২৫ মিনিট ধরে চলে।

দ্বিতীয় মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই বৈঠক। সূত্রের মতে, সম্ভবত ২৫ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন।
আরএসএস-র সরসঙ্ঘচালক আজ ২০ মার্চ থেকে ২২ মার্চ গোরক্ষপুরে থাকবেন। গৌরক্ষা প্রদেশের সভায় ভাষণ দেবেন এবং ‘পারিবারিক প্রশিক্ষণ’ কর্মসূচিতে তিনি ভাষণ দেবেন। তিন দিনের গোরক্ষপুর সফরে ভাগবত স্বয়ংসেবকদের কাজের পর্যালোচনা করবেন।

Releated Posts

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top