News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়াইসির দলের সঙ্গে জোট ভাবতেই পারে না শিবসেনা, বললেন রাউত; পাল্টা তোপ ফড়নবিশের
Image

ওয়াইসির দলের সঙ্গে জোট ভাবতেই পারে না শিবসেনা, বললেন রাউত; পাল্টা তোপ ফড়নবিশের

মুম্বই, ১৯ মার্চ (হি.স.): আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর জোট করছে শিবসেনা, এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। ফড়নবিশের এই অভিযোগের প্রেক্ষিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানালেন, এআইএমআইএম-এর সঙ্গে জোটের কথা ভাবতেই পারে না শিবসেনা।

শনিবার দেবেন্দ্র ফড়নবিশ অভিযোগ করেছেন, “এআইএমআইএম-এর সঙ্গে শিবসেনা জোট করলে আমাদের কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা যে কাজ করি সে জন্য মানুষ আমাদের ভোট দেয়। এই সমস্ত রাজনৈতিক দলগুলি একই, এমনকি যদি তাঁরা সবাই একত্রিত হয় তাহলেও কোনও পার্থক্য তৈরি করবে না।”
ফড়নবিশের এই অভিযোগের প্রেক্ষিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানালেন, “ইমতিয়াজ জলিল এআইএমআইএম-এর একজন সাংসদ। আমি তাঁর সঙ্গে দেখা করার অর্থ এই নয় যে আমরা তাঁদের সঙ্গে জোট বাঁধছি। আমরা এআইএমআইএম-এর সঙ্গে জোট গঠনের কথা ভাবতেই পারি না। তদুপরি, এআইএমআইএম এবং বিজেপির মধ্যে একটি গোপন জোট রয়েছে।” এরপর সাংবাদিকদের রাউত বলেন, “সেই জোট আপনারা অবশ্যই উত্তর প্রদেশ নির্বাচনে দেখেছেন।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top