News Flash

  • Home
  • বিদেশ
  • Sahabuddin Ahmad : ৯২ বছরে জীবনাবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ
Image

Sahabuddin Ahmad : ৯২ বছরে জীবনাবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ

ঢাকা, ১৯ মার্চ (হি.স.): প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার সকাল ১০.২৫ মিনিট নাগাদ ঢাকার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক গভীর জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় প্রধান বিচারপতি তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ জানুয়ারি সাহাবুদ্দীন আহমদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ওই বছরের ৬ ডিসেম্বর এরশাদবিরোধী গণ-আন্দোলনের মুখে তৎকালীন উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ পদত্যাগ করেন এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয়। ওই দিনই রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করে উপরাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সরকার প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর নেতৃত্বে দেশে একটি সাধারণ নির্বাচন সম্পন্ন হয়, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা পায়।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top