News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোনিয়াদের পক্ষেই খাড়গে, বললেন শুধুমাত্র গান্ধী পরিবারকে দায়ী করা ঠিক নয়
Image

সোনিয়াদের পক্ষেই খাড়গে, বললেন শুধুমাত্র গান্ধী পরিবারকে দায়ী করা ঠিক নয়

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ফের বুঝিয়ে দিলেন তিনি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের পাশেই। উত্তর প্রদেশ ও পঞ্জাব-সহ পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির জন্য গান্ধী পরিবারকে দায়ী করতে তিনি মোটেও রাজি নন। জানিয়ে দিলেন, আমরা সবাই দায়ী। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কংগ্রেসের বদলপন্থী গোষ্ঠী জি-২৩র নেতা গুলাম নবি আজাদের বৈঠক প্রসঙ্গে খাড়গে বলেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গেও তিনি দেখা করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে কথা বলেছেন।

মল্লিকার্জুন খাড়গে শনিবার বলেছেন, “গুলাম নবী আজাদ অনেক বছর ধরে দলে রয়েছেন। তিনি সবকিছুই জানেন, তাই তিনি স্বাক্ষরকারীদের সঙ্গে কথা বলেছেন। তিনি সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে কথা বলেছেন। এটা একটা ভালো লক্ষণ। দলকে আরও শক্তিশালী করতে চান বলেও জানান তিনি। স্বাগত জানানোর মতো অবস্থান এটি।” খাড়গে আরও বলেছেন, “দলকে শক্তিশালী করার জন্য সবাই একত্রিত হোক, এমনটাই আমরা সর্বদা চেয়েছি…আমরা সবাই দায়ী, শুধুমাত্র গান্ধী পরিবারকে দায়ী করা ঠিক নয়।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top