News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় ব্লকের গোডাউন থেকে জি আই পাইপ চুরি
Image

কদমতলায় ব্লকের গোডাউন থেকে জি আই পাইপ চুরি

কদমতলা, ১৭ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক অফিসের গোডাউন থেকে বেশ কিছু সংখ্যক জিআই পাইপ চুরি হয়ে গেছে। এ ব্যাপারে ব্লকের বিডিও কদমতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কদমতলা থানার পুলিশ জিআই পাইপ হরিপদ দেবনাথের বাড়ির পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবশ্য এ ব্যাপারে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। ব্লকের গোডাউন থেকে পাইপ চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top