News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বেআইনি মজুত প্রচুর বিলেতি মদ উদ্ধার
Image

আগরতলায় বেআইনি মজুত প্রচুর বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ১৭ মার্চ : রাজধানী আগরতলা শহরের নেতাজির চৌমুহনী এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, হোলি উৎসবকে সামনে রেখে আগরতলা শহর ও শহরতলীর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদে পুলিশ নেশা বিরোধী অভিযান শুরু করেছে। অভিযানের অঙ্গ হিসেবে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশ বৃহস্পতিবার নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ দেশ ও বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবশ্য এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর ওসি জানিয়েছেন এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top