News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেনদেন সংক্রান্ত ঝামেলা, হামলায় গুরুতর যুবক
Image

লেনদেন সংক্রান্ত ঝামেলা, হামলায় গুরুতর যুবক

মেলাঘর, ১৬ মার্চ : মেলাঘর টাওয়ার চৌমুহনীতে মঙ্গলবার রাতে হামলায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যুবকের নাম আব্দুল জলিল। তার বাড়ি পূর্ব চন্ডিগড় এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, আব্দুল জলিল নামে পূর্ব চণ্ডীগড়ের ওই যুবক আগরতলা থেকে রাতে বাড়িতে ফিরছিল। তখনই মেলাঘর টাওয়ার চৌমুহনী এলাকায় তাকে আটক করে বেধড়ক মারধর করা হয়। তাতে সে গুরুতর ভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহত আব্দুল জলিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই তার উপর এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে আক্রান্ত আব্দুল জলিল মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই।

Releated Posts

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শুভেচ্ছা জানালেন প্রদ্যোত

আগরতলা, ৪ মে : পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়। এই প্রেক্ষিতে বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা…

ByByTaniya Chakraborty May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top