News Flash

  • Home
  • দেশ
  • খুন হলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত, আততায়ীদের খোঁজে পুলিশ

খুন হলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত, আততায়ীদের খোঁজে পুলিশ

পুরী, ১৬ মার্চ (হি.স.): খুন হলেন পুরীর জগন্নাথ মন্দিরের একজন সেবায়েত। বুধবার সকালে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রাক্তন মন্দির ম্যানেজিং কমিটির সদস্য ক্রুশনা চন্দ্র প্রতিহারি। টাউন থানার অন্তর্গত বরাবতী জাগাঘরে নিজের বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে আসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ওই সেবায়েতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হামলা চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়, আততায়ীদের খোঁজে চারটি টিম গঠন করেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান পুরীর কালেক্টর সামর্থ বর্মা ও পুলিশ সুপার ভি কে সিং। তাঁরা আশ্বস্ত করেছেন দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে। কী কারণে খুন হলেন ওই সেবায়েত, তা তদন্ত করে দেখছে পুলিশ। সেবায়তের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরে শহরে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top