News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের চুড়াইবা‌ড়িতে প্রায় ৩৮ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, আটক কন্টেনার সহ এক
Image

অসমের চুড়াইবা‌ড়িতে প্রায় ৩৮ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, আটক কন্টেনার সহ এক

চুড়াইবাড়ি (অসম), ১৬ মার্চ (হি.স.) : আবারও মাদক-বিরোধী অভিযা‌ন চা‌লি‌য়ে সাফল্য পেয়েছে ক‌রিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমা‌ন্তের চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্টের পু‌লিশ। একটি পণ্যবাহী কন্টেনারে তালাশি চালিয়ে প্রায় ৩৮ লক্ষ টাকার এসকফ ব্র্যান্ডের অ্যালকোহলিক কফ সিরাপ সহ এক ব্যক্তি‌কে আটক করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে কফ সিরাপ পাচারে ব্যবহৃত কন্টেনারও।

তাঁদের অভিযান সম্প‌র্কে চেকপোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস জানান, গতকাল মঙ্গলবার মধ্যরা‌তে নাকাচেকিং করে এই সাফল্য অর্জন করেছেন তাঁরা। গভীর রাতে গুয়াহা‌টি থেকে আগরতলাগামী খুচরো পণ্যসামগ্রী বোঝাই এনএল ০১ এএফ ৪৯৮০ নম্বরের এক‌টি ‌লগোবিহীন কন্টেনার ত্রিপুরায় প্রবে‌শের মু‌খে আন্তঃরাজ্য্ সীমা‌ন্তবর্তী অসমের চুড়াইবা‌ড়ি‌তে পৌঁছে। গাড়ি‌টির গতিরোধ করে তাতে সালাউর রহমান চৌধুরী সহ অন্য পুলিশকর্মীরা তালাশি চালান। তালাশিতে খুচ‌রো পণ্যসামগ্রীর নীচে লুকনো ১৩৫টি কার্টু‌নে মোট সা‌ড়ে ২১ হাজার শিশি নেশাজাতীয় এসকফ কফ সিরাপ উদ্ধার করে অভিযানকারী পুলিশের দল। উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজার মূল্য কমপক্ষে ৩৮ লক্ষ টাকা হ‌বে, জানান চেকপোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস।

পুলিশ অফিসার দাস জানান, কফ সিরাপ পাচারে ব্যবহৃত কন্টেনারের চালক পা‌লি‌য়ে গে‌লেও ধরা প‌ড়েছে বরপেটা জেলার অন্তর্গত হাউলির বাসিন্দা লালচাঁদ আলি (১৯) নামের সহচালক।

তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে এন‌ডি‌পিএস আইনের নির্দিষ্ট ধারায় বাজারিছড়া থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আজ বুধবার ধৃত‌কে করিমগঞ্জের সি‌জেএম কো‌র্টে তোলা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে ধৃ‌ত লালচাঁদ আলিকে করিমগঞ্জের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top