News Flash

  • Home
  • দিনের খবর
  • হিজাব-রায়ে অসন্তুষ্ট ওয়াইসি, হতাশা ব্যক্ত করলেন মেহবুবা
Image

হিজাব-রায়ে অসন্তুষ্ট ওয়াইসি, হতাশা ব্যক্ত করলেন মেহবুবা

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে অসন্তোষ ব্যক্ত করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর প্রশ্ন, “হিজাব পরলে সমস্যা কী?” খুশি নন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার ওয়াইসি বলেছেন, “এই রায় (হিজাব বিবাদ) ধর্ম, সংস্কৃতি, মত প্রকাশ ও অনুচ্ছেদ ১৫-র মৌলিক অধিকার লঙ্ঘন করে। এই রায় মুসলিম মহিলাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তাঁদের টার্গেট করা হবে। আধুনিকতা ধর্মীয় রীতিনীতি পরিহার করার জন্য নয়। হিজাব পরলে সমস্যা কী?”

হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে খুশি নন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মেহবুবা মুফতি বলেছেন, “অত্যন্ত হতাশাজনক রায়। একদিকে আমরা মেয়েদের অধিকার এবং তাঁদের ক্ষমতায়নের বড় বড় দাবি করছি এবং অন্যদিকে আমরা তাঁদের যা খুশি তা পরার অধিকারও দিই না।” উল্লেখ্য, মঙ্গলবার রায়দানের সময় কর্নাটক হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকে চ্যালেঞ্জ করে যে সমস্ত আবেদন জমা পড়েছিল সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top