News Flash

  • Home
  • খেলা
  • টটেনহামকে উড়িয়ে সর্বাধিক গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image

টটেনহামকে উড়িয়ে সর্বাধিক গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

টটেনহাম, ১৩ মার্চ (হি.স.) : বয়স বাড়লেও এখনও তাঁর গোল করার খিদে যায়নি, এবার শুধু প্রমাণ দিয়েই থেমে থাকলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গড়লেন বিশ্বরেকর্ডও। সবাইকে টপকে বর্তমানে তিনি পুরুষদের ফুটবল ইতিহাসে সবথেকে বেশি গোলের মালিক হলেন। শনিবার রাতে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে গোল করে তিনি রেকর্ড তৈরি করেন।

টটেনহামকে শনিবার রাতে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্য়াচে হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঙ্গে তিনি ভাঙেন কিংবদন্তী জোসেফ বিকানের রেকর্ড। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ফুটবল খেলে জোসেফ বিকান ৮০৫টা গোল করেছিলেন। এদিনের পর রোনাল্ডোর ঝুলিতে এল মোট ৮০৭টি গোল। ম্যাচটা শুরু করেছিলেন তিনি ৮০৪টা গোল দিয়ে। অর্থাৎ তালিকার দ্বিতীয় স্থানে থেকে। শেষ করলেন ৮০৭টা দিয়ে, অর্জন করলেন শীর্ষস্থান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top