আগরতলা, ১২ মার্চ : আজ রাজ্যে পাহাড় সমতলে নেমে আসতেই রাজনীতির নতুন সমীকরণের আভাস মিলেছে। একক চেষ্টায় এত বিশাল জনজাতি সমাবেশ স্মরনাতীত কালের মধ্যে নজিরবিহীন বলেই মনে হচ্ছে। প্রদ্যুতের নেতৃত্বে তিপরা মথা সেই নজীর স্থাপন করে দেখালেন। কার্যত, আজ তিপরা মথা শক্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই। লক্ষ্য সাংবিধানিকভাবে গ্রেটার তিপরাল্যান্ড-র দাবি আদায় এবং জনজাতিদের মধ্যে ঐক্যের প্রতিষ্ঠা করা।এদিন প্রদ্যুত সাফ জানিয়েছেন, দিল্লির কাছে আমাদের আওয়াজ পৌছাতে হবে, তাঁদের আমাদের ডাক শুনতে হবে। তিনি বলেন, গ্রেটার তিপরাল্যান্ড-র দাবি সাংবিধানিকভাবে আদায় করবে তিপরা মথা। তাঁর সাফ কথা, আমাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই হবে সমঝোতা। নয়তো, আগামী বিধানসভা নির্বাচনে ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তিপরা মথা।

জনজাতি সমাবেশে শক্তি দেখাল তিপরা মথা
Tags:
Releated Posts
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…
জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…


















