News Flash

Image

জনজাতি সমাবেশে শক্তি দেখাল তিপরা মথা

আগরতলা, ১২ মার্চ : আজ রাজ্যে পাহাড় সমতলে নেমে আসতেই রাজনীতির নতুন সমীকরণের আভাস মিলেছে। একক চেষ্টায় এত বিশাল জনজাতি সমাবেশ স্মরনাতীত কালের মধ্যে নজিরবিহীন বলেই মনে হচ্ছে। প্রদ্যুতের নেতৃত্বে তিপরা মথা সেই নজীর স্থাপন করে দেখালেন। কার্যত, আজ তিপরা মথা শক্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই। লক্ষ্য সাংবিধানিকভাবে গ্রেটার তিপরাল্যান্ড-র দাবি আদায় এবং জনজাতিদের মধ্যে ঐক্যের প্রতিষ্ঠা করা।এদিন প্রদ্যুত সাফ জানিয়েছেন, দিল্লির কাছে আমাদের আওয়াজ পৌছাতে হবে, তাঁদের আমাদের ডাক শুনতে হবে। তিনি বলেন, গ্রেটার তিপরাল্যান্ড-র দাবি সাংবিধানিকভাবে আদায় করবে তিপরা মথা। তাঁর সাফ কথা, আমাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই হবে সমঝোতা। নয়তো, আগামী বিধানসভা নির্বাচনে ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তিপরা মথা।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top