আগরতলা, ১২ মার্চ : গতকাল গভীর রাতে সিমনার বৈরাগীপাড়া চৌমুহনীতে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ মোহনপুর দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন।দমকল বাহিনীর প্রচেষ্টার ফলে অন্যান্য দোকানপাট গুলি অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানের মালিকের নাম রাজু দেব। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত দোকানিকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন দমকল বাহিনীর দ্রুত ঘটনাস্থলে ছুটে না আসলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হত।

সিমনায় অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















