News Flash

Image

সিমনায় অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান

আগরতলা, ১২ মার্চ : গতকাল গভীর রাতে সিমনার বৈরাগীপাড়া  চৌমুহনীতে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ মোহনপুর দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন।দমকল বাহিনীর প্রচেষ্টার ফলে অন্যান্য দোকানপাট গুলি অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানের মালিকের নাম রাজু দেব। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত দোকানিকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের  উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন দমকল বাহিনীর দ্রুত ঘটনাস্থলে ছুটে না আসলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হত।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top