News Flash

  • Home
  • Uncategorized
  • তিপরা মথার জনসভায় যোগ দিয়ে এসে দুর্ঘটনায় মৃত এক, আহত ছয়
Image

তিপরা মথার জনসভায় যোগ দিয়ে এসে দুর্ঘটনায় মৃত এক, আহত ছয়

আগরতলা, ১২ মার্চ : আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে তিপরা মথার জনসমাবেশ যোগ দিতে আসার সময় শালবাগান এলাকায় পথ দুর্ঘটনায় এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর ছয়জন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের  জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে  গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার জনসভায় যোগ দেওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকরা একটি গাড়ি করে আসছিলেন। শালবাগান এলাকায় এসে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে জনসভায় আসা গাড়ির সংঘর্ষ হয়। তাতেই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। অপর ছয় জন গুরুতর ভাবে আহত হন। ঘটনার পরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে দলের শীর্ষস্থানীয় নেতারা ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান। আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top