News Flash

  • Home
  • প্রধান খবর
  • India -China : ফের বৈঠকে বসল ভারত ও চিন, ১৫ তম কমান্ডার স্তরের বৈঠকে বিবাদ মেটার আশা
Image

India -China : ফের বৈঠকে বসল ভারত ও চিন, ১৫ তম কমান্ডার স্তরের বৈঠকে বিবাদ মেটার আশা

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): ফের কোর কমান্ডার স্তরের বৈঠকে বসল ভারত ও চিন। শুক্রবার চুশূল-মলডো মিটিং পয়েন্টে শুরু হয়েছে কোর কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠক, সকাল দশটা থেকে শুরু হয় বৈঠক। এই বৈঠকে বিবাদ মিটবে বলেই আশা করছে ভারত। এর আগে কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠক মোটের উপর ফলপ্রসূ ছিল, ভারত ও চিন উভয়পক্ষই পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাসঙ্গিক সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছিল।

এমতাবস্থায় শুক্রবার ফের কোর কমান্ডার স্তরের বৈঠকে বসল ভারত ও চিন। উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা হয়। কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যেই ২০২০-র ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এখনও পর্যন্ত ১৪ দফায় কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠকের দিকেই তাঁকিয়ে রয়েছে ভারত।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top