News Flash

খুন : মহিলাকে নৃশংস খুন ফটিকরায়ে

ফটিকরায়, ১০ মার্চ : ফটিকরায় থানা এলাকায় অসম বস্তির ১ নং ওয়ার্ডে এক মহিলাকে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহত মহিলার নাম সুমিতা সিনহা। অভিযুক্তের নাম বিশ্বাস সিনহা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ এবং প্রস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত বিশ্বাস সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিং ওয়েল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, বিশ্বাস সিনহা সুনিতা সিনহাকে রিং ওয়েল থেকে জল না নেওয়ার জন্য বলেছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রিং ওয়েলটি  সরকারি বলে জানা গেছে। স্থানীয় জনগণের সুবিধার্থেই সেখানে রিং ওয়েলটি বসানো হয়েছিল। সরকারি রিং ওয়েল থেকে জল নিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে তীব্র বাকবিতন্ডা হয়েছে।

বৃহস্পতিবার সুনিতা সিনহা জল নিতে আসলে পেছন দিক থেকে এসে বিশ্বাস সিনহা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ওই মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তকে স্থানীয়রা আটক করেন। খবর পাঠানো হয় ফটিকরায় থানার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এ ব্যাপারে হত্যার সংক্রান্ত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top