News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter : পুলওয়ামা-এনকাউন্টারে দুই লস্কর জঙ্গি নিকেশ, সেনা জওয়ানের দেহ উদ্ধার
Image

Encounter : পুলওয়ামা-এনকাউন্টারে দুই লস্কর জঙ্গি নিকেশ, সেনা জওয়ানের দেহ উদ্ধার

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): কাশ্মীরে সন্ত্রাস-দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। 


পুলওয়ামা জেলার নাইনা বাটপোরা এলাকার ঘটনা। উদ্ধার হয়েছে এক সেনা জওয়ানের দেহ। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, সমীর আহম্মদ মাল্লা নামে এক সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। তাঁর শরীরে আগ্নেয়াস্ত্রের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত চলছে। আমরা উভয় দিকই দেখছি- সন্ত্রাসী অপরাধ এবং হত্যা।


কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার নাইনা বাটপোরা এলাকায় লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি, সেই খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সুরক্ষা বাহিনীর অভিযান চলাকালীন জঙ্গিরা প্রথমে গুলি চালায়, প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পাল্টা গুলি চালান। শুরু হয় এনকাউন্টার। পরে

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে,এনকাউন্টারে নিরস্ত্র হয়েছে দু’জন লস্কর জঙ্গি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য বেআইনি সামগ্রী।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top